Bartaman Logo
২৮ মে, ২০২৬

রাহুল সহ ২৫ কংগ্রেস সাসংদকে গুলির হুমকি, রাজস্থানে আটক কারণি সেনার নেতা

‘জয় মহাকাল, জয় ওম বিড়লা, জয় নরেন্দ্র মোদি। সংসদে কংগ্রেসের সাংসদরা যেভাবে অধ্যক্ষ ওম বিড়লাকে গালিগালাজ করেছেন, তাতে বিজেপি ও কারণি সেনার নেতা-কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ।

রাহুল সহ ২৫ কংগ্রেস সাসংদকে গুলির হুমকি, রাজস্থানে আটক কারণি সেনার নেতা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘জয় মহাকাল, জয় ওম বিড়লা, জয় নরেন্দ্র মোদি। সংসদে কংগ্রেসের সাংসদরা যেভাবে অধ্যক্ষ ওম বিড়লাকে গালিগালাজ করেছেন, তাতে বিজেপি ও কারণি সেনার নেতা-কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ। যদি দ্বিতীয়বার এমন ঘটে। তাহলে ওই সাংসদদের ঘরে ঢুকে আমরা ভাঙচুর চালাব। আমার মনে হয়, রাহুল গান্ধীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। রাহুল গান্ধী কান খুলে শুনে রাখ। যদি আবার এমন কোনো ঘটনা ঘটে, তাহলে তোর ঘরে ঢুকে গুলি করব। এর জন্য দায়ী থাকবে প্রশাসন। মন্ত্রী কিরেণ রিজিজুর বক্তব্য শোনার পর থেকেই আমরা রাগে ফুটছি। ২৪ ঘণ্টার মধ্যে ২৫ সাংসদকে গ্রেপ্তার করা হলে ভালো। নাহলে এক এক করে সবাইকে গুলি করে মারব। আমার জেল হলেও কিচ্ছু যায় আসে না।’ গলায় বিজেপির উত্তরীয়। পিছনে দেওয়ালে টাঙানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার স্পিকার ওম বিড়লার ছবি। ভিডিয়ো বার্তায় এমনই হুমকি দিলেন কারণি সেনার এক নেতা। নাম রাজা আমেরা। রাজস্থানের কোটার ঘটনা। রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদদের গুলি করার হুমকির বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে হাত শিবিরও। শোনা যাচ্ছে, ধৃত কোটার সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘনিষ্ঠ। যদিও বিজেপি ও কারণি সেনার বক্তব্য, ধৃতের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস মুখপাত্র পবন খেরা, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, দলের সোশ্যাল মিডিয়া প্রধান সুপ্রিয়া শ্রীনেত প্রতিবাদে ফুঁসছেন। তাঁরা বলেছেন, এটাই আরএসএস-বিজেপির ইকোসিস্টেম। গোডসে ফ্যাক্টরি। রাহুল গান্ধীকে খুনের হুমকি দিচ্ছে। অথচ বিজেপি বা সরকারের কেউ কিছু বলছে না? এতেই স্পষ্ট গোটা দেশে বিজেপি যেভাবে ঘৃণার পরিবেশ তৈরি করেছে।  সমাজমাধ্যমে পোস্ট হওয়া সেই ভিডিয়ো।

Advertisement
সম্পর্কিত সংবাদ