Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়া থেকে ফেরানো হল ২ লক্ষ ৪৪ জনকে

ইজরায়েল-আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধে উত্তপ্ত পশ্চিম এশিয়া।  ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ।

যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়া থেকে ফেরানো হল ২ লক্ষ ৪৪ জনকে
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইজরায়েল-আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধে উত্তপ্ত পশ্চিম এশিয়া।  ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ। কখনও আংশিক, কখনও আবার সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করতে বাধ্য হয়েছে দেশগুলি। এর জেরেই আটকে পড়েছেন লক্ষ লক্ষ ভারতীয়। আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর কাজও অব্যাহত রয়েছে।  বুধবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার জনকে দেশে ফেরানো হয়েছে। পশ্চিম এশিয়ার দেশের শীর্ষকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছে ভারত সরকার। সেখানকার ভারতীয় দূতাবাসগুলি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। 

Advertisement

অন্যদিকে, উদ্ধারকাজ থমকে থাকায় ইরান-আজরবাইজানের আসতারা সীমান্তের কাছে আটকে পড়েছেন ২০০-র বেশি ভারতীয় পড়ুয়া। তাঁদের অধিকাংশই জম্মু-কাশ্মীরের বাসিন্দা। তাঁদের পরিবারের বক্তব্য, প্রশাসনের গাফিলতির জেরে এই অবস্থা। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। জ্বর, ক্লান্তি, অবসাদে ভুগতে শুরু করেছে। টাকাও ফুরিয়ে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ