Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ২৪ পড়ুয়া অসুস্থ, ভরতি হাসপাতালে

শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ২৪ জন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল। সোমবার বিকালে আচমকাই ওই ছাত্রীরা অসুস্থ বোধ করতে থাকে।

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ২৪ পড়ুয়া অসুস্থ, ভরতি হাসপাতালে
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ২৪ জন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল। সোমবার বিকালে আচমকাই ওই ছাত্রীরা অসুস্থ বোধ করতে থাকে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাদের আর জি কর হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সি ওয়ার্ডে অসুস্থ ছাত্রীদের প্রাথমিকভাবে পরীক্ষা করেন চিকিৎসকরা। পরে তাদের পেডিয়াট্রিক কেয়ার ইউনিটে ভরতি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ ২৪ জন ছাত্রীর মধ্যে কারও শরীরেই বড়ো ধরনের কোনো রোগ বা অসুস্থতাজনিত উপসর্গ মেলেনি। খাবার থেকেও কোনো সংক্রমণ হয়েছে বলে মনে করছেন না চিকিৎসকরা। তাঁরা বলছেন, ছাত্রীরা মেডিকেল সায়েন্সের পরিভাষায় ‘মাস হিস্টিরিয়া’র শিকার হয়ে থাকতে পারে। এর অর্থ হল, এক ছাত্রী অসুস্থ অনুভব করায় অন্যরাও একইভাবে অসুস্থ বোধ করতে শুরু করেছে। স্কুল সূত্রে খবর, এদিন বিকালের দিকে অসুস্থ বোধ করে এই ২৪ জন ছাত্রী। সঙ্গে সঙ্গে বিষয়টি তাদের অভিভাবককে জানানো হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কেউ কেউ তখনই ছুটে আসেন স্কুলে। অনেকে সরাসরি পৌঁছে যান আর জি কর হাসপাতালে।

Advertisement

রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল রয়েছে। তবে তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। প্রধান শিক্ষিকা অলকানন্দা মজুমদারের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাঁকে ফোন করা হলে তিনি ধরেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ