Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর সমস্যা সমাধানে ২৪ দফা কর্মসূচি, যথাযথ নোটিস ছাড়া হকার উচ্ছেদ নয়

রাস্তা ও ফুটপাতে অনুমতিহীন স্টল এবং শেড যথাযথ নোটিস ছাড়া উচ্ছেদ করা যাবে না। তবে রাস্তার ব্ল্যাক টপ বা মূল অংশ দখলমুক্ত রাখতে হবে।

পুর সমস্যা সমাধানে ২৪ দফা কর্মসূচি, যথাযথ নোটিস ছাড়া হকার উচ্ছেদ নয়
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তা ও ফুটপাতে অনুমতিহীন স্টল এবং শেড যথাযথ নোটিস ছাড়া উচ্ছেদ করা যাবে না। তবে রাস্তার ব্ল্যাক টপ বা মূল অংশ দখলমুক্ত রাখতে হবে। জেলায় জেলায় এই সংক্রান্ত নির্দেশ পাঠাল পুর ও নগরোন্নয়ন দপ্তর।

Advertisement

এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত পুরসভাকে ২৪ দফা কর্মসূচি বেঁধে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জল জমা এড়ানো, অবৈধ নির্মাণ রোধ, রাজস্ব বৃদ্ধি এবং নাগরিক পরিষেবা উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ভেজা ও শুকনো বর্জ্য পৃথকভাবে জমা দিতে হবে। রাস্তা ও জনসমক্ষে ময়লা ফেলা ও থুতু ফেলার বিরুদ্ধে তিন মাসব্যাপী প্রচারাভিযান চালানোর পর জরিমানা আরোপ করার লিখিত নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। 
নির্দেশিকায় অবৈধ হোর্ডিং অপসারণ, পার্কিং ব্যবস্থার নিয়ন্ত্রণ, বায়োমেট্রিক হাজিরা চালু, মানবসম্পদের পুনর্বিন্যাস এবং অননুমোদিত বাণিজ্যিক ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে। বর্ষার ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পরিকাঠামো চিহ্নিত করে দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। পুকুর, জলাভূমি ভরাট বা দখলের ঘটনা চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া মন্দিরে জমে ওঠা ফুল বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। হকারদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে নথিভুক্তি বাড়ানোর কথাও বলা হয়েছে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ