Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

লক্ষ্মীবারে কেমন যাবে ভাগ্য? জানুন রাশিফল

লক্ষ্মীবারে কেমন যাবে ভাগ্য? জানুন রাশিফল
  • ২২ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ:  বিজ্ঞান বিষয়ক বিদ্যা লাভে দিনটি শুভ।  কর্মস্থলে অর্থ উপার্জন কিছুটা বাড়বে। স্বাস্থ্য ও চলাফেরায় সাবধান হন।

Advertisement

 

বৃষ: কাজকর্মে উন্নতি। বিজ্ঞান বিষয়ক গবেষণায় বড় সাফল্য। অর্থ ভাগ্য অতীব শুভ।

 

মিথুন:  পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় শারীরিক ভোগান্তি। বিদ্যা ও কর্ম কম-বেশি এগবে। সন্তানের সঙ্গে বিশেষ কোনো বিষয়ে মতপার্থক্য।

 

কর্কট: পারিবারিক ধর্ম কর্মের প্রস্তুতি ও সেই কেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। প্রেম-প্রণয়ে সতর্ক হন।

 

সিংহ: পারিপার্শ্বিক প্রতিকূলতা বৃদ্ধিতে মানসিক উত্তেজনা ও হতাশবোধ।  অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ।  গৃহে অশান্তি যোগ।

 

কন্যা: বিদ্যা লাভের ক্ষেত্রে দিনটি শুভ। অফিসে সহকর্মীরা আপনার বিরোধিতা করতে পারেন।  মাথা ঠাণ্ডা রাখুন।

 

তুলা: ব্যবসার অগ্রগতি ও নতুন বরাত প্রাপ্তির যোগ। পারিবারিক দিক খুব একটা ভালো থাকবে না। অর্থভাগ্য অনুকূল।

 

বৃশ্চিক:  ব্যবসায়িক লাভ বৃদ্ধি পাবে। কিঞ্চিৎ অর্থ সঞ্চয়ও হতে পারে। শরীর-স্বাস্থ্য দেখে চলুন।

 

ধনু: সৃজনশীল কর্মে সম্মান প্রাপ্তির যোগ।  অর্থ ভাগ্য অনুকূল।  বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ।

 

মকর: একাধিক সূত্র থেকে ধনাগম ও মানসিক প্রফুল্লতা। স্নেহভাজন কোনও প্রিয়জনের দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি।

 

কুম্ভ: যে কোনও কাজকর্মে কিছু না কিছু বাধা পেতে পারেন। মানসিক উত্তেজনায় লাগাম দিন। গৃহক্ষেত্রটি মোটামুটি।

 

মীন: সাহিত্যিক, বিচারপতি প্রমুখের কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি। ভেষজ, ঔষধি প্রভৃতি ব্যবসায় অগ্রগতি। আর্থিক উন্নতির যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ