Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

২২টি ফাঁসি! বিচারকের এজলাস থেকে সরল একশো খুনের মামলা

গত চারমাসে ১০টি মামলায় ২২ জনের মৃত্যুদণ্ড! সম্প্রতি এজন্য কাজের জন্য শিরোনামে উঠে এসেছেন বিচারক রবি কুমার দিবাকর।

২২টি ফাঁসি! বিচারকের এজলাস থেকে সরল একশো খুনের মামলা
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: গত চারমাসে ১০টি মামলায় ২২ জনের মৃত্যুদণ্ড! সম্প্রতি এজন্য কাজের জন্য শিরোনামে উঠে এসেছেন বিচারক রবি কুমার দিবাকর। এবার উত্তরপ্রদেশের মুজফফরনগরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের এই বিচারকের এজলাস থেকে  ১০০টি খুনের মামলা সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনিক নির্দেশের মাধ্যমে এই মামলাগুলি সরানো হয়। সেগুলি জেলা ও দায়রা আদালতের বিচারক বীরেন্দ্র কুমার সিংকে হস্তান্তরিত করা হয়েছে। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী বলেন, ‘রবি কুমারকে নিয়ে আইনজীবী ও মামলাকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সকলেরই মনে হচ্ছিল, একটি নির্দিষ্ট মামলায় তিনি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন। তাই মঙ্গলবার প্রশাসনিক নির্দেশ জারি করে প্রত্যেকটি মামলা নিজের এজলাসে ফিরিয়ে এনেছেন জেলা-দায়রা বিচারক।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ