Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনা, মৃত ২১ পুণ্যার্থীর

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনা, মৃত ২১ পুণ্যার্থীর
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: শ্রীলঙ্কায় ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃত্যু ২১ জন বৌদ্ধ পুণ্যার্থীর। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪। রবিবার কলম্বো থেকে ১৪০ কিমি দূরে কোটমালের পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এদিন কাতারাগামা থেকে ৫০ জন পুণ্যার্থীকে নিয়ে কুরুনেগালায় যাচ্ছিল বাসটি। পাহাড়ি পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ওই বাস। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃত্যুর মুখ থেকে ফেরা এক যাত্রী বলেন, ‘বাঁক নেওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ