Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কেমন যাবে সারাদিন? জানুন রাশিফল

কেমন যাবে সারাদিন? জানুন রাশিফল
  • ২১ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা। ধর্ম কর্মে শান্তির খোঁজ। ব্যবসা ও পেশায় মন্দের  ভালো।

Advertisement

 

বৃষ: পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার জন্য মানসিক চাঞ্চল্য। দাম্পত্যে পারস্পরিক সুসম্পর্ক ও গৃহশক্তি সুখ বৃদ্ধি।

 

মিথুন:  বিদ্যার্থীরা নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। সন্তানের উগ্র আচরণে পারিবারিক অশান্তির যোগ।

 

কর্কট: কর্ম ভালো হবে। কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনে সাফল্য। জ্বর সর্দি-কাশিতে ভোগান্তি হতে পারে।

 

সিংহ: তুচ্ছ কারণে ঘরে-বাইরের সমস্যায় মানসিক উত্তেজনা। দুপুর থেকে কর্মের গতি বৃদ্ধি পাবে। অর্থাগম হবে।

 

কন্যা: বৃত্তিগত উচ্চশিক্ষালাভে  বড় সাফল্য ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির যোগ। সন্তানের অভব্য আচরণে গৃহসুখের হানি।

 

তুলা: শিল্পী , সাহিত্যিক, বাস্তুবিদ প্রমুখের পক্ষে দিনটি শুভ। আর্থিক লেনদেনে  সতর্ক হন। রাতে স্বাস্থ্যহানি হতে পারে।

 

বৃশ্চিক: কর্মের প্রতিবন্ধকতা কাটাতে সুহৃদ ব্যক্তির উপদেশ লাভ ও বাধা মুক্তি। অর্থাভাব হবে না। সঞ্চয়ে বাধা। বিদ্যা উন্নতি।

 

ধনু: কর্মস্থলে বড় সাফল্য ও উচ্চ মহল থেকে প্রশংসা প্রাপ্তি।  বিদ্যার্থীদের পক্ষে দিনটি শুভ। উদরপীড়া হতে পারে।

 

মকর: একাধিক সূত্রে ধনাগম।  ব্যবসায়ীদের কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধি। মানসিক চাঞ্চল্য। 

 

কুম্ভ: কর্মোন্নতি, পদোন্নতির সঙ্গে দূরস্থানে বদলিও হতে পারেন। ব্যবসায় কিছুটা সুপরিবর্তন হবে।  অধ্যাপকদের পক্ষে দিনটি অনুকূল।

 

মীন:  পেশাদারি কর্মে চমকপ্রদ সাফল্য ও অগ্রগতি। শরীর স্বাস্থ্য কম-বেশি ভালো থাকবে। প্রেম প্রণয় যোগ আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ