Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাচারের আগেই হাওড়া স্টেশনে উদ্ধার ২১ কেজি গাঁজা, ধৃত দুই

গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।

পাচারের আগেই হাওড়া স্টেশনে উদ্ধার ২১ কেজি গাঁজা, ধৃত দুই
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম উমেশ বর্মা, বাড়ি হুগলির রিষড়ায় ও কৃষ্ণ যাদব, বাড়ি চন্দননগরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে গোপন সূত্রে খবর আসে, ওড়িশা থেকে ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে হাওড়ায় আসছে দুই ব্যক্তি। সেই গাঁজা স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল বলে অভিযোগ। খবর পেয়ে গোয়েন্দাদের একটি দল হাওড়া স্টেশনে পৌঁছায়। বিকেল প্রায় ৪টে নাগাদ স্টেশন থেকে দুই ব্যক্তিকে দু’টি ট্রলি ব্যাগ হাতে বেরতে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। হাওড়া স্টেশন রোডের ৩ নম্বর লেনে, ২এ ও ২বি পার্কিং জোনের মাঝামাঝি তাঁদের আটক করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাওড়া সদরের উপস্থিতিতে আইন মেনে তল্লাশি চালানো হয়। দু’টি ট্রলি ব্যাগ থেকে প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা গাঁজা নিয়ে আসার কথা স্বীকার করেছে। বিক্রির উদ্দেশ্যেই গাঁজা আনা হয়েছিল বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ