Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি বানানোর কাজ শুরুই করতে পারেননি ২০ হাজার উপভোক্তা

‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েই কিছু উপভোক্তা নতুন বাড়ি তৈরি করে গৃহপ্রবেশ সেরে ফেলেছেন। কিন্তু বহু উপভোক্তা এখনও তাঁদের বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেননি।

বাড়ি বানানোর কাজ  শুরুই করতে পারেননি  ২০ হাজার উপভোক্তা
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েই কিছু উপভোক্তা নতুন বাড়ি তৈরি করে গৃহপ্রবেশ সেরে ফেলেছেন। কিন্তু বহু উপভোক্তা এখনও তাঁদের বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেননি। তার একটি অন্যতম কারণ, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে রাজমিস্ত্রির সঙ্কট দেখা দিয়েছে। প্রতিটি ব্লকে যে সংখ্যক বাড়ি তৈরি হওয়ার কথা, তার জন্য পর্যাপ্ত সংখ্যায় মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে যাঁরা ‘বাংলার বাড়ি’র টাকা পেয়েছিলেন, তাঁদের অনেকেই কাজ এগিয়ে নিয়েছেন। কিন্তু অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসখানেক আগে টাকা ঢুকেছে। তাঁদের মধ্যে অনেকে এখনও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। ইট, বালি, সিমেন্ট কিনে মিস্ত্রির জন্য বসে আছেন তাঁরা। জেলার পরিসংখ্যান অনুযায়ী, এখনও প্রায় ২০ হাজার উপভোক্তা গৃহ নির্মাণ শুরু করতে পারেননি। কুলপি, বাসন্তী, ডায়মন্ডহারবার ২, মথুরাপুর ২ সহ বেশ কিছু ব্লকে এই সংখ্যা তুলনামূলক বেশি।  ভুক্তভোগী উপভোক্তাদের দাবি, একজন মিস্ত্রিকে একাধিক জায়গায় কাজ করতে হচ্ছে।  সব জায়গায় সমানভাবে সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।  তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আধিকারিকদের বক্তব্য, রমজান মাস চলার কারণেও কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে, পঞ্চায়েত দপ্তর থেকে  নির্মাণকাজ দ্রুত শুরু করার জন্য ক্রমাগত চাপ বৃদ্ধি করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করছেন  বিডিওরা।  প্রশাসনিক হলের আশা, এই মাসে পরিস্থিতির তেমন পরিবর্তন না হলেও আগামী মাস থেকে প্রকল্প রূপায়ণের গতি বাড়বে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ