Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

দিল্লিতে শ্লীলতাহানি উত্তর-পূর্বাঞ্চলের দুই তরুণীর, চার অভিযুক্ত শনাক্ত

রাজধানীতে ফের হেনস্তার শিকার উত্তর-পূর্ব ভারতের দুই তরুণী। অভিযোগ, তাঁদের শ্লীলতাহানি করা হয়। বিদ্বেষমূলক কথাবার্তাও বলা হয়।

দিল্লিতে শ্লীলতাহানি উত্তর-পূর্বাঞ্চলের দুই তরুণীর, চার অভিযুক্ত শনাক্ত
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানীতে ফের হেনস্তার শিকার উত্তর-পূর্ব ভারতের দুই তরুণী। অভিযোগ, তাঁদের শ্লীলতাহানি করা হয়। বিদ্বেষমূলক কথাবার্তাও বলা হয়। এমনকি বাঁশ দিয়ে তাঁদের পেটানোর চেষ্টা করা হয় বলেও দাবি নিগৃহীতাদের। এই ঘটনায় চার অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। 

Advertisement

রবিবার সকালে দিল্লির নেহেরু প্লেসের কাছে চা খাচ্ছিলেন দুই তরুণী। আচমকা তাদের ঘিরে ধরে একদল যুবক। প্রথমে জাত তুলে বৈষম্যমূলক মন্তব্য করতে থাকে তারা। বাধা দিলে গোলমাল শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়ানক অশান্তির চেহারা নেয়। অভিযোগ, ওই যুবকরা তাঁদের পোশাক ছিঁড়ে দেয়। কোনোক্রমে পালিয়ে থানায় হাজির হন তাঁরা। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ