Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের হামলায় হত ২ মার্কিন সেনা

জর্ডনে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হানায় প্রাণ হারিয়েছেন দুই মার্কিন সেনা। শনিবার ইউএস সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হামলা মোকাবিলা করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন।

ইরানের হামলায় হত ২ মার্কিন সেনা
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: জর্ডনে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হানায় প্রাণ হারিয়েছেন দুই মার্কিন সেনা। শনিবার ইউএস সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হামলা মোকাবিলা করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। নিখোঁজ একজন। হামলায় জখম চার সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। যদিও সেন্টকমের তরফে হামলা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য বা নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনার মোট সংখ্যা বেড়ে হল ১৬। আহত হয়েছেন ৪৩০ জনেরও বেশি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ