Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাঙ্গিরের আত্মীয় সহ ২ তৃণমূল নেতা গ্রেপ্তার

শুক্রবার গভীর রাতে ফলতা ও ক্যানিংয়ে দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

জাহাঙ্গিরের আত্মীয় সহ ২ তৃণমূল নেতা গ্রেপ্তার
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার গভীর রাতে ফলতা ও ক্যানিংয়ে দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। তারমধ্যে তাৎপর্যপূর্ণ হল, ফলতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সইদুল খানের গ্রেপ্তারি। ভোটের ঠিক আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নিকট আত্মীয় হিসাবে পরিচিত সইদুলকে ধরে এলাকায় গোলমাল এড়ানোর চেষ্টা করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাসিন্দাদের হুমকি দেওয়া ও মারধরের অভিযোগ রয়েছে। এদিকে, অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে ক্যানিং ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে। তবে তাঁর গ্রেপ্তারি নিয়ে উত্তেজনা ছড়ায়। ক্যানিং থানা থেকে পুলিশকর্মীরা উত্তমবাবুর মিঠাখালির বাড়িতে গেলে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। গ্রেপ্তারির প্রতিবাদে তিনিও পুলিশের প্রিজন ভ্যানে উঠে থানায় যাওয়ার চেষ্টা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ