Bartaman Logo
৮ জুন, ২০২৬

কনসার্টে মাদক সেবন, মৃত্যু ২ পড়ুয়ার, গ্রেপ্তার ৫

কনসার্টে মাদক সেবনের অভিযোগ। মৃত্যু হল ২ পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের এক কমপ্লেক্সে। সেখানে একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল।

কনসার্টে মাদক সেবন, মৃত্যু ২ পড়ুয়ার, গ্রেপ্তার ৫
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

মুম্বই, ১৪ এপ্রিল: কনসার্টে মাদক সেবনের অভিযোগ। মৃত্যু হল ২ পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের এক কমপ্লেক্সে। সেখানে একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই ওই ২ পড়ুয়া মাদক সেবন করেন। এরপরই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। ওই দুই পড়ুয়ার পাশাপাশি এক ছাত্রীও কনসার্টে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

পুলিশের অনুমান, মাত্রাতিরিক্ত মাদক সেবনের ফলেই মৃত্যু হয়েছে ওই ২ পড়ুয়ার। মৃতেরা দুজনেই নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বলে জানা গিয়েছে। ভানরাই থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কনসার্টে মাদক কী ভাবে এল? কারা এই চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই ৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন পড়ুয়াও রয়েছেন বলে জানা গিয়েছে। ওই ২ পড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁদের রক্তের নমুনাও ফরেন্সিকে পাঠানো হয়েছে। কী জাতীয় মাদক তাঁরা সেবন করেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। রিপোর্ট আসার পরই তা জানা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। অপরদিকে, এই ঘটনায় রাজ্যে নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

সম্পর্কিত সংবাদ