Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নত করতে প্রশাসনিক বৈঠক

সাগর ও কাকদ্বীপ বিধানসভা এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রশাসনিক বৈঠক করলেন দুই বিধায়ক।

স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নত করতে প্রশাসনিক বৈঠক
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সাগর ও কাকদ্বীপ বিধানসভা এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রশাসনিক বৈঠক করলেন দুই বিধায়ক। মঙ্গলবার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে যান কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা। তিনি সুপার সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করেন। এরপর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। কোথায় কী সমস্যা রয়েছে এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য আরও কী কী প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। বিধায়ক দীপঙ্কর জানা বলেন, এই মুহূর্তে কাকদ্বীপ সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালের কী পরিস্থিতি রয়েছে, তা খতিয়ে দেখা হল। অন্যদিকে, নামখানার দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে ব্লক মেডিকেল অফিসার সহ চিকিৎসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। নামখানা ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির সমস্যার কথা এই বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকের শেষে বিধায়ক বলেন, সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সঠিক সময়ে আউটডোর পরিষেবা দিতে হবে। এছাড়াও ২৪ ঘণ্টা যাতে এলাকাবাসীরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, আগামী দিনে সেই ব্যবস্থা করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ