২০ লক্ষ নাম বাদ, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোট দেবেন ২ কোটি ১ লক্ষ
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: প্রায় ২০ লক্ষ মানুষের নাম খসড়া তালিকায় বাদ গিয়েছিল। ঝাড়াই-বাছাইয়ের পর এবার ৭ লক্ষ ৯৭ হাজার ভোটারের নাম জুড়ল পাঞ্জাবের ভোটার তালিকায়। আগামী বছরেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। জানা যাচ্ছে, সেই ভোটে ২ কোটি ১ লক্ষ বৈধ ভোটার নিজের সাংবিধানিক অধিকার রক্ষার সুযোগ পাবেন। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী অফিসার অনিন্দিতা মিত্র জানিয়েছেন, মৃত্যুর কারণে ৬.৩ শতাংশ ভোটার বাদ গিয়েছেন। অন্যদিকে নয়া ভোটারদের মধ্যে প্রথমবারের ভোটার ও মহিলারাও রয়েছেন। সূত্রের খবর, এসআইআরের আগে পাঞ্জাবে ২ কোটি ১৪ লক্ষ ৬১ হাজার ৪৩ জন ভোটার ছিলেন। এসআইআরের পর সেই ভোটার সংখ্যা নেমে দাঁড়াল ২ কোটি ১ লক্ষ। 

Advertisement