Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন ২ বিচারপতি

আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদি। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষও এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

আর জি কর মামলা থেকে  সরে দাঁড়ালেন ২ বিচারপতি
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদি। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষও এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে যায় মামলাটি। তখন দুই বিচারপতির বেঞ্চ মামলাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর ফের আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের কাছে ফিরে আসে। তবে বেঞ্চ জানিয়েছে, এই বেঞ্চ ফৌজদারি আপিল মামলা শোনার জন্য নিয়মিত বেঞ্চ নয়। এই মামলা প্রতিদিন শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। তাই মামলা থেকে নিজেদের প্রত্যাহার করলেন দুই বিচারপতি। বিচারপতি বসাকের বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ানোয় আর জি কর মামলার ভবিষ্যৎ আরও অন্ধকারে চলে গেল বলে মনে করছে আইনি মহল। নিয়ম অনুযায়ী এবার মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের কাছে যাবে। তিনি সিদ্ধান্ত নেবেন, মামলার শুনানি কোন বেঞ্চে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ