Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

হান্টা ভাইরাসের সংক্রমণ ছড়ানো জাহাজে ২ ভারতীয়

বিশ্বজুড়ে বাড়ছে হান্টা ভাইরাস আতঙ্ক। বিলাসবহুল প্রমোদতরী এমভি হনডিউসে ইতিমধ্যেই পাঁচজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন তিনজন।

হান্টা ভাইরাসের সংক্রমণ ছড়ানো জাহাজে ২ ভারতীয়
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বজুড়ে বাড়ছে হান্টা ভাইরাস আতঙ্ক। বিলাসবহুল প্রমোদতরী এমভি হনডিউসে ইতিমধ্যেই পাঁচজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন তিনজন। সেই প্রমোদতরীতে রয়েছেন রয়েছেন দুই ভারতীয় ক্রুও। তারপরেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। তবে হান্টা ভাইরাস নিয়ে এখনই ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন আইসিএমআরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর ডাঃ নবীন কুমার। তিনি বলেন, ‘হান্টা ভাইরাসের সংক্রমণের ঘটনা বিচ্ছিন্ন। এই মুহূর্তে দেশের জনস্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই।’

Advertisement

গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে রওনা দিয়েছিল প্রমোদতরীটি। আগামী ১০ এপ্রিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা রয়েছে ক্রুজটির। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ২৮ দেশের মোট ১৫০ যাত্রী ওই প্রমোদতরীতে সওয়ার হয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৮ জন ফিলিপিন্স, ৩১ জন ব্রিটেন, ২৩ জন আমেরিকা, ১৬ জন নেদারল্যান্ডসের বাসিন্দা। রয়েছেন দু’জন ভারতীয় ক্রুও। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৮ জন সন্দেহভাজনের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে নেদারল্যান্ডসের এক দম্পতি ও জার্মানির এক নাগরিকের মৃত্যু হয়েছে।
জাহাজ সংস্থা জানিয়েছে, গত ২৪ এপ্রিল ১২ দেশের ২৯ নাগরিক সেন্ট হেলেনা দ্বীপে অবতরণ করেছেন। ইতিমধ্যে প্রমোদতরী থেকে নেমে যাওয়া ও আক্রান্তদের সংস্পর্শে আসা যাত্রীদের খোঁজ চালাচ্ছে ক্রুজ সংস্থাটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ