Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গয়না হাতানোর অভিযোগ, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ২ কর্মী ধৃত

শোরুম থেকে সোনার গয়না হাতানোর অভিযোগে গ্রেপ্তার হলেন দোকানেরই দুই কর্মী। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কাঁকুড়গাছি এবং বারাকপুরের দু’টি শোরুমে ওই চুরির ঘটনা ঘটেছে।

গয়না হাতানোর অভিযোগ, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ২ কর্মী ধৃত
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শোরুম থেকে সোনার গয়না হাতানোর অভিযোগে গ্রেপ্তার হলেন দোকানেরই দুই কর্মী। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কাঁকুড়গাছি এবং বারাকপুরের দু’টি শোরুমে ওই চুরির ঘটনা ঘটেছে। কাঁকুড়গাছি শোরুমের কর্মী রাজীব রামাননকে গ্রেপ্তার করে ফুলবাগান থানার পুলিশ এবং বারাকপুর শোরুমের কর্মী কুণাল চক্রবর্তীকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ। সংস্থাটি জানিয়েছে, কাঁকুড়গাছি শোরুমটিতে স্টক মেলানোর সময় দেখা যায়, সেখানে কানের দুল কম পড়ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর, নানা দিক খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, রসিদ জাল করে দুল সরানো হয়েছে। অভিযুক্ত সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজ করতেন।

Advertisement

অভিযোগ, তিনি ৬৮৪ গ্রামের সোনার দুল সরিয়েছেন, যার দাম প্রায় ৯৮ লক্ষ টাকা। অন্যদিকে বারাকপুর শোরুমটিতে দেখা যায়, ৩৭২ গ্রাম সোনার গয়না সরানো হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। এখানে সোনার চেন এবং হারের স্টক মেলানোর সময় দেখা যায়, আসল সোনার গয়নার জায়গায় নকল গয়না অথবা কম বিশুদ্ধতার গয়না রাখা রয়েছে। খোঁজ ঩নিয়ে দেখা যায়, অভিযুক্ত সেই গয়নাগুলি একাধিক গোল্ড লোন সংস্থায় জমা করে, মোটা টাকা ঋণ নিয়েছেন। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয় সংস্থার তরফে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ