Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাঁশকুড়া থানা এলাকায় মাটির বাড়ি ভেঙে ২ বৃদ্ধার মৃত্যু

পাঁশকুড়া থানা এলাকায় মাটির বাড়ি ভেঙে ২ বৃদ্ধার মৃত্যু
  • ২৭ জুন, ২০২৫ ২২:০৬
Prefer us on Google

শুক্রবার দুপুরে পাঁশকুড়া থানা পূর্ব শুকুটিয়া গ্রামে মাটির বাড়ি ভেঙে পড়ে দুই বৃদ্ধার মৃত্যু হল। মৃতদের নাম পুষ্পরাণি মাঝি (৯০) ও সুষমা গোস্বামী(৬২)। পুষ্পদেবী গৃহকত্রী এবং সুষমাদেবী ছিলেন বাড়ির পরিচারিকা। জীর্ণ মাটির বাড়িতে পুষ্পদেবী বসবাস করতেন। কয়েক দিনের বৃষ্টির পর শুক্রবার বেলা ১টা নাগাদ সেই বাড়ি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার পর পাঁশকুড়ার বিডিও, থানার পুলিস ঘটনাস্থলে যায়। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ