নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের লালগোলায় ভাগীরথী নদীতে ডুবে মৃত্যু হল এক কিশোর ও এক যুবক। রবিবার সন্ধ্যায় লালগোলার ভাগীরথী নদীতে স্নান করতে নেমে ডুবে যায় তাঁরা। পুলিস জানিয়েছে, মৃতরা হল আসলাম শেখ (১৭) এবং হুমায়ুন কবির (২৪)। তাঁদের বাড়ি লালগোলার সীতেশনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছয়। ডুবুরি নামিয়ে নদীতে বেশ কিছুক্ষণ তল্লাশি করার পর দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদেরকে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



