একটি পাইপ গান ও ১০০ রাউন্ড কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার পুলিস। ধৃতরা হল ইজাবুল শেখ ও চুরু শেখ। তাদের বাড়ি পূর্বস্থলী থানা এলাকায় খড়দত্তপাড়া ও মাজিদায়। গোপন সূত্রে খবর পেয়ে নাদনঘাট থানার পুলিস অভিযান চালিয়ে পরিত্যক্ত পেপার মিল সংলগ্ন এলাকা থেকে আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ তাদের গ্রেপ্তার করে। বিক্রির জন্যই তারা আগ্নেয়াস্ত্রগুলি এনেছিল বলে পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান।



