Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে ২ বিজেপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ

নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, বারবার সেই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে তৃণমূল

পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে ২ বিজেপি  প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, বারবার সেই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এবার আরও গুরুতর অভিযোগ উঠল পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে। মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ডহারবারের দুই তৃণমূল প্রার্থী যথাক্রমে শামিম আহমেদ ও পান্নালাল হালদার ডায়মন্ডহারবারে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে সরব হলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী বলেন,  সোমবার রাতের অন্ধকারে ডায়মন্ডহারবারের একটি সরকারি লজে বসে কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও কয়েকজন নেতা। সেই বৈঠকের ভিডিয়ো তাঁদের হাতে এসে পৌঁছেছে। 

Advertisement

অন্যদিকে, শামিমের অভিযোগ, ওই লজের ২০৮ নম্বর ঘরে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষের সঙ্গেও কমিশনের পুলিশ পর্যবেক্ষক গোপন বৈঠক করেছেন। এই ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের দুই প্রার্থী। অভিযোগপত্রে বলা হয়েছে, আলিপুরে আইপিএস মেসের সরকারি আবাসনে ওই পর্যবেক্ষকের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে কেনই বা তিনি সরকারি প্রোটোকল ভেঙে ডায়মন্ডহারবারে ওই সরকারি লজে এসে উঠেছিলেন!  এমন অবস্থায় পুলিশ পর্যবেক্ষকের শুধু সরিয়ে দেওয়াই নয়, যাতে তাঁকে নির্বাচনের কোনো কাজের সঙ্গে যুক্ত না করা হয়, সেই আরজিও জানানো হয়েছে। ডায়মন্ডহারবার  ও মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী তৃণমূলের জানিয়েছেন, কোনো গোপন বৈঠক করা হয়নি। প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল, সেই অভিযোগ জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ