Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের ঘটনায় গ্রেপ্তার ২

বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি বিবাদের কারণে খুনের সম্ভাবনা। বিস্তারিত পড়ুন।

বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের ঘটনায় গ্রেপ্তার ২
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৭
Prefer us on Google

জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ সাংবাদিক বৈঠকে জানান, বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শেখ আনারুল ও দীপঙ্কর রায়। তবে মূল শুটারদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রাথমিক তদন্তে এই খুনের নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে খুনের প্রকৃত কারণ সহ ঘটনার বাকি দিকগুলি তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ