Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার ২, জারি বিএনএসএসের ১৬৩ ধারা

বারুইপুরে ১২ বছরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কড়া পদক্ষেপ। বিস্তারিত পড়ুন।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার ২, জারি বিএনএসএসের ১৬৩ ধারা
  • ৬ জুলাই, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। নাম দিবাকর মন্ডল। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ২ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। পাশাপাশি আরও ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহলও জোরদার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও রকম উত্তেজনা বা বেআইনি জমায়েতের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন । বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় বিএনএসএসের ১৬৩ ধারা জারি করা হয়েছে। 

রবিবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হয় ১২ বছরের এক কিশোরীর মৃতদেহ। সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর হাট এলাকা। দেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে শুরু হয় প্রবল বিক্ষোভ-অবরোধ। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন চলাচলও ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায়। অবরোধ তুলতে গেলে আক্রান্ত হয় পুলিশও। ভাঙচুর করা হয় পুলিশ ক্যাম্প-গাড়ি।  গণপিটুনিতে মৃত্যু হয় সন্দেহভাজন এক অভিযুক্তেরও। পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে বান্ধবীর জন্য জন্মদিনের উপহার কিনতে বেরিয়েছিল ১২ বছরের ওই কিশোরী। আর বাড়ি ফেরেনি। সারারাত ধরে চলে খোঁজাখুজি কিন্তু কোথাও দেহ মেলেনি। পরের দিন সকালে স্থানীয় একটি পুকুর থেকে মেলে ওই কিশোরীর বস্তাবন্দী মৃতদেহ।  মৃতা কিশোরীর বাবা জানান, কে রাস্তা থেকে ভুল বুঝিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, এলাকার এক স্কুলের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে মেয়েটিকে একটি অটোয় উঠতে দেখা গিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় অটোটি ইন্দ্রজিৎ তাঁতি নামে গ্রামেরই এক যুবকের। কাল তাঁকে দেখতে পেয়ে তেড়ে যান স্থানীয়রা। চলে ব্যাপক মারধর। পরে আধমরা অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরই দুপুর প্রায় ২টো নাগাদ আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পাশাপাশি, আগামী মঙ্গলবার নাবালিকার বাবাকে ভবানীভবনে সাক্ষাতের জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী। এদিকে, নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ