Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাগজের বান্ডিলের উপর ভুয়ো নোট দিয়ে ব্যবসায়ীকে প্রতারণা, ধৃত ২

সাদা কাগজের বান্ডিলের উপর ছিল কালার জেরক্স করা পাঁচশো টাকার কয়েকটি ভুয়ো নোট

কাগজের বান্ডিলের উপর ভুয়ো নোট দিয়ে ব্যবসায়ীকে প্রতারণা, ধৃত ২
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাদা কাগজের বান্ডিলের উপর ছিল কালার জেরক্স করা পাঁচশো টাকার কয়েকটি ভুয়ো নোট। এই কায়দায় কয়েকটি বান্ডিল নিয়ে ৩০ লক্ষ টাকা শহরের এক ব্যবসায়ীকে দিতে এসে ধরা পড়ে গেল দুই ব্যক্তি। রাজস্থানের বাসিন্দা অভিযুক্ত দুই ব্যক্তিকে সোমবার গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতদের হেপাজত থেকে ওই কাগজের বান্ডিল বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের ২ এপ্রিল পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ধৃতদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া পাঁচশো টাকার নোটের কালার জেরক্সের কপি পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হবে। এদিন ধৃতের তরফ থেকে আদালতে যে কোনও শর্তে জামিনের আবেদন জানানো হয়। যদিও সরকারি কৌঁসুলি তাতে জোরালো আপত্তি জানান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ