Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার ১৮টি ধারালো অস্ত্র

তৃণমূলের কার্যালয় থেকে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায়।

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার ১৮টি ধারালো অস্ত্র
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের কার্যালয় থেকে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায়। ওই কার্যালয়টি স্থানীয় তৃণমূল নেতা তথা এক পঞ্চায়েত প্রধানের বলে কথিত। পুলিশের কাছে খবর আসে যে, সেখানে প্রচুর ধারালো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। সেই মত ওই কার্যালয়ে হানা দিয়ে সেগুলি উদ্ধার করে তারা। কী উদ্দেশ্যে এই অস্ত্রগুলি পার্টি অফিসে রাখা হয়েছিল, সেই প্রশ্ন উঠছে। এদিকে, এই ঘটনার পর তৃণমূলের ওই নেতাকে পাওয়া যাচ্ছে না। কেন এত ধারালো অস্ত্র মজুত করে রাখা হল পার্টি অফিসে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ