Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ধুলাসিমলা থেকে এবার মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে যাচ্ছেন ১৮ ঢাকি

মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের পক্ষ থেকে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে

ধুলাসিমলা থেকে এবার মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে যাচ্ছেন ১৮ ঢাকি
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের পক্ষ থেকে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে। এখান থেকে কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন হওয়ার কথা। সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ঢাক বাজানোর ব্যবস্থাও করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজার ঢাকি মহালায়ার দিন একযোগে ইডেন গার্ডেন্সে ঢাক বাজাবেন। সেই দলে থাকার সুযোগ পেয়েছেন উলুবেড়িয়া ১  ব্লকের ধুলাসিমলা রুইদাসপাড়ার ১৮ জন ঢাকি। কলকাতার এই মেগা ইভেন্টে ঢাক বাজিয়ে অতিরিক্ত উপার্জনের সুযোগ মেলায় খুশি পরিবারগুলি।

Advertisement

ধূলাসিমলা রুইদাস পাড়ার প্রায় ৪০টি পরিবার ঢাক বাজিয়ে জীবিকা নির্বাহ করে। তবে পুজো ছাড়া অন্য সময়ে অন্যান্য কাজও করেন তাঁরা। রবিবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল, ঢাকে টান দেওয়ার কাজ চলছে। সেখানকার এক বাসিন্দা লক্ষ্মীকান্ত রুইদাস জানান, শনিবার ইডেনে ঢাক বাজাতে হবে। আমাদের এখান থেকে ১৮ জন এবং সাঁকরাইল থেকে ৪২ জন কলকাতায় যাব। তিনি জানান, ৭ থেকে ১০– এই চারদিন নানা অনুষ্ঠানে আমাদের ঢাক বাজাতে হবে। খাওয়া-দাওয়া ছাড়াও দৈনিক ৯০০ টাকা করে আমাদের দেবে বলেছে। তবে ঢাকের বায়না হলেও লক্ষ্মীকান্ত রুইদাসের একটাই আক্ষেপ, টাকা কেউ বাড়াতে চাইছেন না। ফলে ঢাক বাজিয়ে সংসার আর চলছে না। নতুন প্রজন্মের কেউ আর এই পেশায় আসতে চাইছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ