Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ বারাকপুরে পদত্যাগ করলেন ১৭ কাউন্সিলার

চলতি মাসের প্রথম দিন পদত্যাগ করেছিলেন নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান। আটদিন পর পদত্যাগ করেন পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস। বুধবার পুরসভার ১৭ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করলেন।

নিউ বারাকপুরে  পদত্যাগ করলেন ১৭ কাউন্সিলার
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: চলতি মাসের প্রথম দিন পদত্যাগ করেছিলেন নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান। আটদিন পর পদত্যাগ করেন পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস। বুধবার পুরসভার ১৭ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করলেন। 

Advertisement

নিউ বারাকপুর পুরসভার মোট ওয়ার্ড ২০টি। পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করায় পুরসভা পরিচালনায় অচলাবস্থা তৈরি হয়েছিল। গত মঙ্গলবার পুরসভার ১৫ জন তৃণমূল কাউন্সিলার বৈঠকে বসেছিলেন। সূত্রের খবর, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা প্রাক্তন উপ পুরপ্রধান মিহির দে-কে নতুন চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি মহকুমা শাসককেও চিঠি দেওয়া হয়েছিল। তারমধ্যে নাটকীয় পট পরিবর্তন হয়। তৃণমূলের ১৭ জন কাউন্সিলার পদত্যাগ করেন। তবে ১৪ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার কুন্তলা সাহা পদত্যাগ করেননি। পুরসভায় প্রশাসক বসা স্রেফ সময়ের অপেক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ