মেষ: সপরিবারে তীর্থ ভ্রমণের যোগ আছে। ব্যবসা কম বেশি শুভ। হস্তশিল্পী ও পেশাদার ডাক্তারদের শুভ সময়।
মেষ: সপরিবারে তীর্থ ভ্রমণের যোগ আছে। ব্যবসা কম বেশি শুভ। হস্তশিল্পী ও পেশাদার ডাক্তারদের শুভ সময়।
বৃষ: সৃজনশীল কর্মে সাফল্য ও সুনাম বাড়বে। উপার্জনের ক্ষেত্রটি মন্দ নয়। খেলাধুলা ও লেখাপড়ায় দিনটি অনুকূল।
মিথুন: উচ্চশিক্ষা ও গবেষণায় তাক লাগানো উন্নতি ও সুনাম প্রাপ্তি। কাজকর্ম কমবেশি এগবে। পারিপার্শ্বিক পরিবেশে শত্রুতা।
কর্কট: আজকের দিনটি বিদ্যা ও গবেষণায় শুভ। ব্যবসা ক্ষেত্র মোটামুটি। শরীর-স্বাস্থ্যর খেয়াল রাখুন।
সিংহ: কাজকর্মে উন্নতিযোগ। ব্যবসায় বড় কোনও বরাত পেতে পারেন। পেটের সমস্যায় কষ্ট ভোগ।
কন্যা: দীর্ঘমেয়াদি আমানত বা অন্য কোনও সূত্রে আয় বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে দুপুরের পর কিছু বাধা আসতে পারে।
তুলা: সাংসারিক ক্ষেত্রে পারস্পরিক মতান্তরে মানসিক অস্থিরতা। কাজকর্মে মনোযোগ বৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য।
বৃশ্চিক: অতিরিক্ত রাগ ও অহংকারী আচরণের জন্য গৃহ ক্ষেত্রে বা আত্মীয়দের সঙ্গে বিবাদের সম্ভাবনা। অর্থকর্মে উন্নতি।
ধনু: বাক্য ও ব্যবহারে সংযমতায় কাজকর্মে লক্ষ পূরণে সমর্থ হবেন। অর্থাগম ক্ষেত্রটি অনুকূল। কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনের যোগ।
মকর: একাধিক ক্ষেত্র থেকে প্রচুর অর্থকরী উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসা ও পেশায় দ্রুত অগ্রগতি। শরীর স্বাস্থ্য দেখে চলুন।
কুম্ভ: তীর্থভ্রমণ ও দেবদর্শনে মানসিক শান্তি লাভ। কাজকর্মে অগ্রগতি। ব্যয় কিঞ্চিৎ বৃদ্ধি পাবে।
মীন: নিকটজনের ব্যবহারে মনঃকষ্টের আশঙ্কা। কর্ম নিয়ে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক ক্ষেত্রটি অনুকূল থাকবে।