Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অতীতের রেকর্ড ভেঙে বারাকপুরে মোতায়েন ১৬০ কোম্পানি বাহিনী

আজ, বুধবার গোটা রাজ্যে শেষ দফার সঙ্গে বারাকপুরেও ভোট। তার আগে মঙ্গলবার বেশ থমথমে অবস্থা গোটা শিল্পাঞ্চলে। ইতিমধ্যে ঘটে গিয়েছে কিছু অপ্রীতিকর ঘটনা।

অতীতের রেকর্ড ভেঙে বারাকপুরে মোতায়েন ১৬০ কোম্পানি বাহিনী
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বুধবার গোটা রাজ্যে শেষ দফার সঙ্গে বারাকপুরেও ভোট। তার আগে মঙ্গলবার বেশ থমথমে অবস্থা গোটা শিল্পাঞ্চলে। ইতিমধ্যে ঘটে গিয়েছে কিছু অপ্রীতিকর ঘটনা। তৃণমূল ও বিজেপি একে অপরকে হুমকি দিয়ে চলছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা আসছে বলে তৃণমূলের প্রার্থীরা অভিযোগও করছেন। উত্তরপ্রদেশ, বিহারের গাড়ি দেখা যাচ্ছে বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায়।

Advertisement

ইতিমধ্যে তৃণমূলের ‘টাফ’ ছেলেদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। ভাটপাড়ায় কাউন্সিলার সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। হালিশহরেও দু’তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। গোটা বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হয়েছে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতীতে কখনও এত কেন্দ্রীয় বাহিনী বারাকপুর শিল্পাঞ্চলের জন্য মোতায়েন করা হয়নি। গোটা শিল্পাঞ্চলে এখন যেন যুদ্ধ যুদ্ধ ভাব। ১৩৫টি কুইক রেসপন্স টিম থাকবে। কোথাও কোনো গন্ডগোল হলেই দ্রুত সেখানে পৌঁছে যাবে ওই টিম।
এদিকে, পুলিশ বিজেপির দালালের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। এর মধ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি থেকে ভোটকর্মীরা বুথে যাওয়া শুরু করেছেন। তাঁরাও বেশ উদ্বিগ্ন। নোয়াপাড়া, ভাটপাড়া এবং বীজপুরে ভোটের দিন বড় ধরনের গোলমাল হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। সর্বত্র চলছে নাকা চেকিং। বিভিন্ন হোটেল, গেস্ট হাউসেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ