নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৬ মার্চ দলের জেলা সভাপতি ও জেলার চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনলাইনে বৈঠকে যোগ দেওয়ার ‘লিঙ্ক’ পাঠিয়ে দেওয়া হবে জেলায় জেলায়। সূত্রের খবর, ভোটার লিস্ট সংক্রান্ত কিছু বার্তা দেবেন অভিষেক। ইতিমধ্যে জেলায় জেলায় ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে এই কাজ। তৃণমূলের সর্বস্তরের কর্মীদের ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করার বিষয়ে বেশ কিছু নির্দেশ ভার্চুয়াল বৈঠকে অভিষেক দেবেন বলেই খবর। কোনও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।



