Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ছত্তিশগড়ে এনকাউন্টারে ১৬ মাওবাদীর মৃত্যু

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনী। আজ, শনিবার রাজ্যের সুকমা জেলায় গুলির লড়াইয়ে অন্তত ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ছত্তিশগড়ে এনকাউন্টারে ১৬ মাওবাদীর মৃত্যু
  • ২৯ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

সুকমা: ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনী। আজ, শনিবার রাজ্যের সুকমা জেলায় গুলির লড়াইয়ে অন্তত ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন দুই পুলিসকর্মীও।

Advertisement

পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে জেলার কেরলাপল থানা এলাকার জঙ্গলে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এলাকা ঘিরে ধরে শুরু হয় তল্লাশি। এদিন সকালে দু’তরফে প্রবল গুলির লড়াই হয়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি বেগতিক বুঝে এদিন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। বেশ কিছুক্ষণ দু’তরফের মধ্যে গুলির লড়াই চলে। এক আধিকারিক জানিয়েছেন, ডিসট্রিক্ট রিজার্ভ ফোর্সের (ডিআরএফ) সদস্যের সঙ্গে নিয়ে এই অভিযানে নেমেছে সিআরপিএফ। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। জারি আছে তল্লাশি অভিযান।

এদিনের অভিযানে জখম হয়েছেন দুই পুলিসকর্মীও। তাঁদের আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ