Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

পুনর্মূল্যায়ন পোর্টালে মাত্র দু’মিনিটে ‘হিট’ ১৫ লক্ষ

বড়োসড়ো সাইবার হামলার শিকার সিবিএসই’র পুনর্মূল্যায়ন পোর্টাল। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষ হিট ও ১ লক্ষের বেশি অনুমোদনহীন প্রবেশের চেষ্টা চালানো হয়।

পুনর্মূল্যায়ন পোর্টালে মাত্র  দু’মিনিটে ‘হিট’ ১৫ লক্ষ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বড়োসড়ো সাইবার হামলার শিকার সিবিএসই’র পুনর্মূল্যায়ন পোর্টাল। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষ হিট ও ১ লক্ষের বেশি অনুমোদনহীন প্রবেশের চেষ্টা চালানো হয়। লগ ইন, পেমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে পড়ুয়ারা। ইতিমধ্যে এবিষয়ে বিবৃতি দিয়েছে সিবিএসই। 

Advertisement

মঙ্গলবার পুনর্মূল্যায়ন পোর্টাল সময়মতোই চালু করেছিল সিবিএসই। তবে পোর্টাল খোলামাত্র দেশজুড়ে অভিযোগ আসতে শুরু করে। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষ হিট আসে ওয়েবসাইটে। সব ক’টি ডিনায়াল অব সার্ভিস (ডিওএস)। এটাও এক ধরনের সাইবার হামলা। মূলত পোর্টাল অচল করে দেওয়ার জন্যই এমনটা করা হয়। একইসঙ্গে অনুমোদন ছাড়া অ্যাক্সেসের চেষ্টার সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। দুপুরের পরে অবশ্য সাইবার হামলার কথা জানায় সিবিএসই। এক্স হ্যান্ডলে বোর্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পোর্টালটি একই সময়ে ৮ হাজারের বেশি পড়ুয়াকে পরিষেবা দিচ্ছে। দুপুর ৩টে পর্যন্ত ১৬ হাজারের বেশি শিক্ষার্থী সফলভাবে পুনর্মূল্যায়নের আবেদন জমা করতে পেরেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ