Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫টি জুট মিলে উৎপাদন শুরুর তোড়জোড়, বাকি এখনও তিনটি

শ্রমদপ্তরের দায়িত্ব নিয়ে অর্জুন সিং জানিয়েছিলেন, ১০ জুলাইয়ের মধ্যে বন্ধ জুট মিলগুলি খুলে দেওয়া হবে। বন্ধ ১৮টি জুট মিলের মধ্যে ইতিমধ্যে ১৫টি মিল ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে খোলার সিদ্ধান্ত হয়েছে।

১৫টি জুট মিলে উৎপাদন শুরুর তোড়জোড়, বাকি এখনও তিনটি
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্রমদপ্তরের দায়িত্ব নিয়ে অর্জুন সিং জানিয়েছিলেন, ১০ জুলাইয়ের মধ্যে বন্ধ জুট মিলগুলি খুলে দেওয়া হবে। বন্ধ ১৮টি জুট মিলের মধ্যে ইতিমধ্যে ১৫টি মিল ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে খোলার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ ফিরে পেয়েছেন বলে দাবি। ১৫টি জুট মিলের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ফের উৎপাদন চালুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েকটি মিলে চালু হয়ে গিয়েছে উৎপাদন। এখনও বন্ধ রয়েছে কানোরিয়া জুট মিল, ভারত জুট মিল। এগুলিও আলোচনার মাধ্যমে খোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী। দপ্তরের এই উদ্যোগে দৃশ্যতই খুশি শ্রমিকরা। তাঁরা মিল গেটে আবির খেলছেন, লাড্ডু বিলি করছেন। শ্রমিকরা বলছেন, ‘অর্জুন সিং কথা দিয়ে কথা রাখেন। পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে।’ এর মধ্যে কোনো মিল ছ’মাস, কোনো মিল আট মাস বা তার বেশি সময় ধরে বন্ধ ছিল। ৩০ হাজারের বেশি শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষ চরম বিপদে পড়ে গিয়েছিলেন। সেই জায়গায় এখন দেখা গিয়েছে আশার আলো।

Advertisement

এক্ষেত্রে শ্রমিকদের উদ্দেশে মন্ত্রীর বার্তা, ‘মিলে কাজ করতে হবে। গেলাম, সই করে চলে এলাম আর মাসের শেষে বেতন নিলাম, এটা করা যাবে না। মিল বাঁচিয়ে রাখার দায়িত্ব যেমন মালিকপক্ষের, তেমনই শ্রমিকদেরও।’

Advertisement
সম্পর্কিত সংবাদ