Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে আরও ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই আরও ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার পুলিশ সুপার পারিজাত বিশ্বাস একথা জানিয়েছেন

পূর্ব মেদিনীপুরে আরও ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই আরও ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার পুলিশ সুপার পারিজাত বিশ্বাস একথা জানিয়েছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জেলায় ১৪ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে। বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ করছে বাহিনী। আধা সেনাকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর কাজ চলছে। এরপর আরও ১৪ কোম্পানি বাহিনী আসছে। তাতে আরও বেশি এলাকাজুড়ে রুটমার্চ শুরু হবে। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভীতি কাটাতে তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন।

Advertisement

আর কয়েক দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। আগেভাগেই এলাকায় শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কেন্দ্রীয় বাহিনীও। প্রত্যেক থানা এলাকায় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া, পাঁশকুড়া, তমলুক ও কাঁথির মতো বড় থানা এলাকায় নিয়মিত রুটমার্চ শুরু হয়েছে। বিগত নির্বাচনে হিংসার পরিবেশ থাকা বুথেও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। 
ভোট এলেই উত্তপ্ত হয়ে ওঠেন ভূপতিনগর থানার বরোজ, অর্জুননগর, ইটাবেড়িয়া পঞ্চায়েত। একইভাবে খেজুরির হলুদবাড়ি, নিজকসবা, বারাতলা, বীরবন্দর সহ অনেক গ্রামে তৃণমূল-বিজেপির দ্বৈরথ শুরু হয়। ময়নার বাকচাকে কুক্ষিগত করার চেষ্টা হয়। ভোট এলেই একদল মানুষ ঘরছাড়া হন। অপর পক্ষ এলাকার দখল নেয়। এধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এখন থেকেই বাহিনীকে সামনে রেখে এলাকায় পৌঁছে যাচ্ছে থানার পুলিশ। প্রত্যেকে যাতে ভয়হীন পরিবেশে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করতে চাইছে পুলিশ ও প্রশাসন।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ