Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় বাজেয়াপ্ত ১৪ লক্ষ ৪১ হাজার

ভোটের মুখে গত ২৪ ঘণ্টায় কলকাতার বেলেঘাটা, ঠাকুরপুকুর, শেক্সপিয়র সরণি থানা এলাকায় নাকা তল্লাশি চলাকালে মোট ১৪ লক্ষ ৪১ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ

কলকাতায় বাজেয়াপ্ত ১৪ লক্ষ ৪১ হাজার
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে গত ২৪ ঘণ্টায় কলকাতার বেলেঘাটা, ঠাকুরপুকুর, শেক্সপিয়র সরণি থানা এলাকায় নাকা তল্লাশি চলাকালে মোট ১৪ লক্ষ ৪১ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বেলেঘাটা থানার ফুলবাগান মোড়ে নাকা তল্লাশিতে একটি  প্রাইভেট কার থেকে ১ লক্ষ সাড়ে ৩৩ হাজার টাকা বাজেয়াপ্ত হয়। পাশাপাশি জোকা ট্রাম ডিপোর কাছে এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে পুলিশ ১১ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধার করেছে। এছাড়াও শেক্সপিয়র সরণি থানার লর্ড সিনহা রোড এবং এজেসি বোস রোডের সংযোগস্থল থেকে দেড় লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হওয়া এই টাকার আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, আসন্ন বিধানসভা ভোটের মুখে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা চার দাগি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, টালিগঞ্জের ম্যান্ডেলা, পঞ্চসায়র থানার শহিদ স্মৃতি কলোনির বল্টু, বাঁশদ্রোণী থানার অর্পণ চক্রবর্তী, একবালপুরের শাহাদাত হোসেন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র এই খবর জানিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ