জলপাইগুড়িতে ১৪ ফুটের অজগর উদ্ধার। আজ, শনিবার বিকেলে মোহিতনগর এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছিল অজগরটি। স্থানীয়রা দেখতে পান। থমকে যায় যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশপ্রেমী ও সর্প বিশেষজ্ঞ বিশ্বজিৎ দত্ত চৌধুরী। অজগরটি ধরে তিনি বন দপ্তরের হাতে তুলে দেন। পরে সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।



