Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

জোড়া দুর্ঘটনায় মৃত ১৩

দেশে জোড়া পথ দুর্ঘটনার বলি হল তাজা ১৩ প্রাণ। উত্তরপ্রদেশের হাপুরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের।

জোড়া দুর্ঘটনায় মৃত ১৩
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

হাপুর ও সুরিন্দরনগর, ১৩ এপ্রিল: দেশে জোড়া পথ দুর্ঘটনার বলি হল তাজা ১৩ প্রাণ। উত্তরপ্রদেশের হাপুরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের। ৭ জন গুরুতর আহত। দুর্ঘটনাটি ঘটেছে ধৌলানা- গুলাওয়াটির রাস্তায়। বিয়েবাড়ি থেকে ফিরছিল বাসটি। বাসে ড্রাইভার ছাড়া ১২ জন যাত্রী ছিলেন। দ্রুত পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায় ঘটনাস্থলে। ছ’জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকিদের চিকিৎসা চলছে রামা মেডিকেল কলেজ এবং জিএস মেডিকেল কলেজে।  বাসে থাকা সকলের পরিচয় জানা গেলেও এখনও পর্যন্ত একজনের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান, তিনি সম্ভবত বাসের চালক। ঘাতক লড়ির চালক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। 

Advertisement

অন্যদিকে, গুজরাটের সুরেন্দ্রনগরের ভাস্করপাড়া গ্রামে একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। একদল তীর্থযাত্রী একটি মন্দিরে প্রার্থনা করার জন্য শোভাযাত্রার অংশ হিসেবে রাজকোট থেকে বহুচরাজীর দিকে হেঁটে যাচ্ছিলেন। তখনই বেপরোয়া ভাবে একটি ট্রাক এসে তীর্থযাত্রীদের চাপা দেয়। পাশাপাশি রাস্তার পাশে থাকা একটি ডাম্পারেও ধাক্কা মারে ট্রাকটি। মৃত্যু হয় ডাম্পারের ড্রাইভারেরও। মৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা। এক্ষেত্রেও ট্রাকের ড্রাইভার পলাতক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ