জোহানেসবার্গ: দীর্ঘ ২৪ বছর পর ফের ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। প্রথমবার সহ-আয়োজক নামিবিয়াও। আর জোহানেসবার্গের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হল ১২টি আয়োজক শহরের নাম। বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মধ্যে বেশিরভাগই খেলা হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কেপ টাউন, কুগোম্বো সিটি, পার্ল ও ব্লুমফন্টেইনে। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে। জিম্বাবোয়ের তিনটি শহর হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে ম্যাচ হবে। নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।



