Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভেনেজুয়েলার ১ কোটি ২০ লক্ষ ব্যারেল তেল আসছে ভারতে, গত ৬ বছরে সর্বোচ্চ

যুদ্ধের ৩৯তম দিন। এখনও ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যে হামলা, পালটা হামলা জারি রয়েছে। হরমুজ প্রণালী নিয়েও জটিলতা রয়েছে

ভেনেজুয়েলার ১ কোটি ২০ লক্ষ ব্যারেল তেল আসছে ভারতে, গত ৬ বছরে সর্বোচ্চ
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যুদ্ধের ৩৯তম দিন। এখনও ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যে হামলা, পালটা হামলা জারি রয়েছে। হরমুজ প্রণালী নিয়েও জটিলতা রয়েছে। ধীরে ধীরে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার নোঙর করলেও দেশে জ্বালানি সংকট অব্যাহত। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল আসছে ভারতে। জানা গিয়েছে, চলতি মাসেই দক্ষিণ আমেরিকার দেশ থেকে দেশের পশ্চিম উপকূলে পৌঁছাচ্ছে প্রায় ১ কোটি ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পর গত ছ’বছরে এটাই সর্বোচ্চ তেল আমদানি। অতীতে ভেনেজুয়েলার তেলের অন্যতম বড়ো ক্রেতা ছিল ভারত। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার জেরে সেই বাণিজ্যে ভাটা পড়ে। এরই মাঝে জানুয়ারিতে রাতারাতি অপারেশন চালিয়ে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই শিথিল হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। ছন্দে ফিরতে শুরু করেছে আমদানি।

Advertisement

সূত্রের খবর, যুদ্ধের আগেই তেল আমদানি নিয়ে ভেনেজুয়েলার সঙ্গে নয়াদিল্লির চুক্তি হয়েছিল। বর্তমানে হরমুজ প্রণালীতে সমস্যা থাকায় যাবতীয় বিকল্প পথ খতিয়ে দেখছে সরকার। সেই সূত্রে ভেনেজুয়েলা থেকে তেল আনার তোড়জোড় শুরু হয়েছে। উল্লেখ্য, অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৯০ শতাংশের জন্য আমদানির উপর নির্ভরশীল ভারত।

সম্পর্কিত সংবাদ