নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের অধীন চুক্তিভিত্তিক বৃত্তিমূলক শিক্ষকরা মঙ্গলবারও তাঁদের সেপ্টেম্বর মাসের ভাতা পেলেন না। রাজ্যের স্কুলগুলিতে প্রায় ১১ হাজার এ ধরনের শিক্ষক রয়েছেন বলে খবর। পুজোর বোনাসের টাকাও তাঁরা পাননি। ফলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। কারিগরি শিক্ষাদপ্তর সূত্রের খবর, সাময়িক গোলযোগের জন্যই এই দেরি। তবে, দু-একদিনের মধ্যেই ভাতা পেয়ে যাবেন শিক্ষকরা। একজন শিক্ষক বলেন, ছয়-সাত হাজার টাকা পাই। পুজোর মাসেও দেনা হয়ে গিয়েছে। এরকম দেরি হলে মুশকিলে পড়তে হয়। প্রসঙ্গত, রাজ্য সরকারের অধীন মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষকও বেতন না পেয়ে সমস্যায় পড়েছিলেন। তবে, মঙ্গলবার রাতে কয়েকজনের বেতন হয়েছে বলে খবর ।



