Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ডে জমা পড়ল দশম স্টেটাস রিপোর্ট, সিবিআই তদন্তে অখুশি নির্যাতিতার কৌঁসুলিরা

আর জি কর ধর্ষণ ও খুনের মামলায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে দশম স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

আর জি কর কাণ্ডে জমা পড়ল দশম স্টেটাস রিপোর্ট, সিবিআই তদন্তে অখুশি নির্যাতিতার কৌঁসুলিরা
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর ধর্ষণ ও খুনের মামলায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে দশম স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এদিন আদালতে মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, এই ঘটনায় নতুন করে সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদিও নির্যাতিতার পরিবারের তরফে দুই কৌঁসুলি অমর্ত্য দে ও রাজদীপ হালদার এদিন তাঁদের সওয়ালে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘তদন্তে নতুন কোনো অগ্রগতি নেই। একই ঘটনা ঘুরিয়ে‑ফিরিয়ে সিবিআই আদালতের কাছে পেশ করছে। যার কোনো ভিত্তি নেই। তাই আমরা হতাশ ওই সংস্থার তদন্তে।’ তাঁদের বক্তব্য, ‘কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও জেল হেপাজতে থাকা এই মামলার সাজাপ্রাপ্ত অপরাধী সঞ্জয় রায়কে এখনও পর্যন্ত জেরা করা হয়নি। আমরা এই ঘটনার পিছনে যে সমস্ত বক্তব্য আদালতের কাছে পেশ করেছিলাম, সিবিআই তার কোনো গুরুত্ব দেয়নি।’ যদিও সিবিআই বলে, তদন্ত তার নিজস্ব গতিতে এগচ্ছে। যা অগ্রগতি ঘটছে, তা আদালতের নজরেও আনা হচ্ছে। পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য হয়েছে আগামী ৫ জুন। এদিন মামলার শুনানি চলাকালে মৃত তরুণী চিকিৎসকের বাবা‑মা এজলাসে হাজির ছিলেন। যদিও এদিন তাঁরা সংবাদমাধ্যমের কাছে কোন মন্তব্য করতে চাননি।                                 

Advertisement
সম্পর্কিত সংবাদ