Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

১০২ অ্যাম্বুলেন্স বন্ধ, উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে

কয়েক দফা দাবি নিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা।

১০২ অ্যাম্বুলেন্স বন্ধ, উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: কয়েক দফা দাবি নিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা বন্ধ রেখেছেন তাঁরা। ফলে সাধারণ নিম্নবিত্ত মানুষ সমস্যায় পড়েছে। হাসপাতাল থেকে রোগী বাড়ি নিয়ে যেতে অথবা হাসপাতালে নিয়ে আসতে মিলছে না ১০২ অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্সে ছুটির পরও বাড়ি ফিরতে পারছেন না রোগী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবারের সদস্যদের।

Advertisement

জানা গিয়েছে, স্থানীয় বিজেপি কর্মী ও বিধায়কের কয়েকজন প্রতিনিধি হাসপাতালের দেখভালের দায়িত্বে রয়েছেন। তাঁরা অ্যাম্বুলেন্স চালকদের বলেন, জরুরি পরিষেবা বন্ধ রেখে কোনো আন্দোলন করা যাবে না। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। অ্যাম্বুলেন্স চালকদের দাবি, যে ঠিকাদার সংস্থার হয়ে তাঁরা অ্যাম্বুলেন্স চালান, সেই সংস্থা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বেতন কেটে নেওয়া হচ্ছে। নানাভাবে হয়রান করা হচ্ছে। বৈধ পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। ফলে তাঁদের গাড়ি নিয়ে রাস্তায় চলতে সমস্যা হচ্ছে। তাই কয়েক দফা দাবি নিয়ে তাঁরা গোটা রাজ্যেই ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন।বিজেপি প্রতিনিধিদের দাবি, গরিব মানুষগুলো তাহলে যাবেন কোথায়। তাঁরা তো এই সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার উপর নির্ভরশীল। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, গরিব মানুষ এই পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন, সেদিকে আমরা নজর রেখেছি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধু কলকাতার রেফার রোগী নিয়ে যাওয়ার কাজ করছে ১০২ অ্যাম্বুলেন্স। কিন্তু স্থানীয় কোনো রোগীকে হাসপাতালে নিয়ে আসা বা পৌঁছে দেওয়ার কাজ বন্ধ রেখেছে। ১০২ ছাড়াও সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। তার মাধ্যমে পরিষেবা সচল রাখা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ