Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘১০০ শতাংশ পাগল কমিউনিস্ট’, মীরা নায়ারের ছেলেকে কটাক্ষ ট্রাম্পের

মার্কিন রাজনীতিতে ইতিমধ্যেই চর্চায় মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। তিনি এখন নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী হওয়ার দৌড়ে।

‘১০০ শতাংশ পাগল কমিউনিস্ট’, মীরা নায়ারের ছেলেকে কটাক্ষ ট্রাম্পের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: মার্কিন রাজনীতিতে ইতিমধ্যেই চর্চায় মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। তিনি এখন নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী হওয়ার দৌড়ে। ডেমোক্র্যাট পার্টির প্রাথমিক নির্বাচনে প্রাক্তন গভর্নরকে পিছনে ফেলেছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। এবার তাঁর সমালোচনায় সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট নেতা মামদানিকে ‘১০০ শতাংশ পাগল কমিউনিস্ট’ বলে কটাক্ষও করলেন। ট্রাম্পের কথায়, ‘শেষপর্যন্ত এটাই ঘটল। ডেমোক্র্যাটেরা নিজেদের সমস্ত সীমা অতিক্রম করল। আর ১০০ শতাংশ পাগল কমিউনিস্ট জোহরান মামদানি জিতে গেলেন। আমাদের দেশে আগেও উগ্র বামপন্থীরা ছিল। কিন্তু এবার বিষয়টি একটু হাস্যকর হয়ে উঠছে। মামদানিকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছে। তিনি তেমন একটা স্মার্টও নন। কণ্ঠস্বরটাও কাঁপছে, বড্ড কর্কশ।’ মীরা নায়ার-পুত্রকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভারতেও। বৃহস্পতিবার বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেন, ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি পাকিস্তানির মতো কথা বলেন। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিওবলেন, জোহরান যেদিন মুখ খোলেন, সেদিন পাকিস্তানের প্রচারের দায়িত্বে থাকা লোকজন ছুটি নেয়। কারণ ভারতের থেকে পাকিস্তানের হয়েই বেশি কথা বলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ