Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভরসার ১০০ দিন’, বিশেষ বুকলেট প্রকাশ করল নবান্ন

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিনের কাজ নিয়ে একটি বিশেষ বুকলেট প্রকাশ করল নবান্ন। ‘ভরসার ১০০ দিন’ নামাঙ্কিত এই বুকলেটে ৯ মে শপথ গ্রহণের দিন থেকে শুভেন্দু অধিকারীর সরকারের প্রতিটি কর্মকাণ্ডের খুঁটিনাটি তুলে ধরা হয়েছে।

‘ভরসার ১০০ দিন’, বিশেষ বুকলেট প্রকাশ করল নবান্ন
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিনের কাজ নিয়ে একটি বিশেষ বুকলেট প্রকাশ করল নবান্ন। ‘ভরসার ১০০ দিন’ নামাঙ্কিত এই বুকলেটে ৯ মে শপথ গ্রহণের দিন থেকে শুভেন্দু অধিকারীর সরকারের প্রতিটি কর্মকাণ্ডের খুঁটিনাটি তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের অনন্ত সম্ভাবনাকে বাস্তবায়িত করার ৮টি মূল স্তম্ভ হিসাবে তুলে ধরা হয়েছে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, স্বশক্তিকরণ, সেবা, সুরক্ষা এবং সমৃদ্ধিকে। এই সমস্ত ক্ষেত্রে বিগত ১০০ দিনে এসরকার কী কাজ করেছে তা তুলে ধরা হয়েছে এই বুকলেটে। পঞ্চায়েত, নারী ও শিশু কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে কত টাকার বাজেট বারাদ্দ করা হয়েছে তাও তুলে ধরা হয়েছে এই বুকলেটে।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ