ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে উদ্ধার হল প্রায় ১০ ফুট লম্বা অজগর। জানা গিয়েছে, আজ বুধবার দুপুরে এলাকার বাসিন্দা ঝর্না দাসের বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিল কয়েকজন। তিনি সেটাই দেখতে যান। তখন হঠাৎই কলের পাড়ে ঝোপের মধ্যে তিনি অজগরটি দেখতে পান। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। এলাকার লোকজনরা ছুটে আসেন। খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশ প্রেমী সংগঠনকেও। পরে তাঁরা এসে অজগরটিকে উদ্ধার করে।



