আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যার ঘটনায় তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত প্রেমিক যুবকের নাম গোপী সরকার। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের বাড়ি শামুকতলায়। শহরের আনন্দনগর এলাকায় ভাড়া বাড়ি থেকে শনিবার সকালে সুচরিতা সরকার(১৮) নামে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ওই ছাত্রীর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জের পিলখানা রোডে। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার।



