Bartaman Logo
৯ জুন, ২০২৬

চরবৃত্তিতে গ্রেপ্তার ১

সেনাবাহিনীর তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগ। পাঞ্জাবের পাঠানকোটে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম বলজিৎ সিং ওরফে বিট্টু।

চরবৃত্তিতে গ্রেপ্তার ১
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: সেনাবাহিনীর তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগ। পাঞ্জাবের পাঠানকোটে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম বলজিৎ সিং ওরফে বিট্টু। পাঠানকোটের চক ধাড়িওয়াল গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বলজিৎ পাঠানকোট-জম্মু জাতীয় সড়ক ৪৪-এর সুজানপুর এলাকার একটি সেতুর কাছে দোকানে সিসি ক্যামেরা বসিয়েছিল। অভিযোগ, ক্যামেরার মাধ্যমে সেনা ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের গাড়ি চলাচলের উপর নজর রাখছিল। সেই লাইভ ফুটেজ পাকিস্তান ও বিদেশের অপারেটরদের কাছে পাঠানো হতো। জেরায় বলজিৎ স্বীকার করেছে, দুবাইয়ের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নির্দেশে সে এই কাজ করেছিল। জানুয়ারিতে ওই ইন্টারনেট-ভিত্তিক সিসি ক্যামেরা বসায় সে। এর জন্য তাকে ৪০ হাজার টাকা দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ