Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৬৬ লক্ষের অ্যাকাউন্টে গেল ‘যুবসাথী’র টাকা

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই ৬৬ লক্ষের বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য।

৬৬ লক্ষের অ্যাকাউন্টে গেল ‘যুবসাথী’র টাকা
  • ১৬ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই ৬৬ লক্ষের বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, মোট আবেদনকারীর মধ্যে অধিকাংশই যোগ্য বলে বিবেচিত হয়েছেন। প্রায় ১০ লক্ষ আবেদনে তথ্য সংক্রান্ত ভুলভ্রান্তি ধরা পড়েছে। ফলে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। এছাড়া, আবেদন ঠিক রয়েছে, এমন চার-পাঁচ শতাংশের অ্যাকাউন্টে নানা কারণে এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি। নির্বাচনের আগেই যেহেতু এই প্রকল্প শুরু হয়েছিল, ফলে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় টাকা পাঠানো আটকাবে না বলেই মত অভিজ্ঞ আমলাদের। ইতিমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শুক্রবারের পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ